শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফিফার সেরা ৪৮: র‌্যাংকিংয়ে ব্রাজিল, জার্মানি, পর্তুগালের অবস্থান যেখানে

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিফার সেরা ৪৮: র‌্যাংকিংয়ে ব্রাজিল, জার্মানি, পর্তুগালের অবস্থান যেখানে

বিশ্বকাপের মহাযজ্ঞ শেষ হওয়ার পর সোমবার অংশগ্রহণকারী দেশগুলোর র‌্যাংকিং (১-৪৮) নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে স্পেন আছে সবার ওপরে। দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে পর্যায়ক্রমে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্স।

সেমিফাইনালের আগের ধাপ থেকে যেসব দল বিদায় নিয়েছে, তাদের র‌্যাংকিং নির্ধারণ করা হয়েছে কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে। যেমন, ম্যাচ থেকে প্রাপ্ত মোট পয়েন্ট (পেনাল্টি শুটআউটে গড়ানো ম্যাচ ড্র হিসেবে গণ্য), গোল ব্যবধান, সব ম্যাচ মিলিয়ে করা মোট গোলের সংখ্যা।

এসব মানদণ্ড প্রয়োগ করার পর সমতায় থাকা দুই বা এর বেশি দল র‌্যাংকিংয়ে সমান অবস্থান ভাগাভাগি করেছে। যেমন- ইকুয়েডর ও দক্ষিণ আফ্রিকা যথাক্রমে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছে।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নরওয়ে র‌্যাংকিংয়ের পঞ্চম স্থান অর্জন করেছে। এরপর দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে বেলজিয়াম (৬), মরক্কো (৭), সুইজারল্যান্ড (৮), মেক্সিকো (৯) ও কলম্বিয়া (১০)।

একাদশ থেকে ২০তম স্থানে আছে টপ ফেভারিট হিসেবে এবারের আসর খেলতে যাওয়া কয়েকটি দল। ব্রাজিলের (১১) পর জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র (১২), পর্তুগাল (১৩), কানাডা (১৪), মিসর (১৫), প্যারাগুয়ে (১৬), নেদারল্যান্ডস (১৭), জার্মানি (১৮), আইভরি কোস্ট (১৯) ও ক্রোয়েশিয়া (২০)।

র‌্যাংকিংয়ে বাকি দলগুলোর অবস্থান যথাক্রমে জাপান (২১), অস্ট্রেলিয়া (২২), ডিআর কঙ্গো (২৩), ঘানা (২৪), ইকুয়েডর ও দক্ষিণ আফ্রিকা (২৫), সুইডেন (২৭), অস্ট্রিয়া (২৮), বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা (২৯), আলজেরিয়া (৩০), সেনেগাল (৩১), কেপ ভার্দে (৩২), ইরান (৩৩), কোরিয়া প্রজাতন্ত্র (৩৪), তুরস্ক (৩৫), স্কটল্যান্ড (৩৬), উরুগুয়ে (৩৭), সৌদি আরব (৩৮), চেক প্রজাতন্ত্র (৩৯), নিউজিল্যান্ড (৪০), কাতার (৪১), কুরাসাও (৪২), পানামা (৪৩), জর্ডান (৪৪), হাইতি (৪৫), উজবেকিস্তান (৪৬), তিউনিশিয়া (৪৭) এবং ইরাক (৪৮)।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম