শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ম্যাগনেশিয়ামের অভাব পূরণ করবে যে ভেষজ

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ম্যাগনেশিয়ামের অভাব পূরণ করবে যে ভেষজ

শরীরের সুস্থতায় পর্যাপ্ত ম্যাগনেশিয়াম গ্রহণ করা জরুরি। নয়তো অনিদ্রা, ক্ষুধা না লাগা, ক্লান্তির মতো সমস্যাগুলো প্রকট আকারে দেখা দেবে। মানসিক উদ্বেগ ও অস্থিরতাও বেড়ে যেতে পারে। ম্যাগনেশিয়ামের অভাব পূরণে খেতে পারেন ভেষজ। বিশেষ করে ধনেপাতা, পুদিনা ও তুলসীপাতা এই খনিজের অভাব পূরণ করতে সক্ষম। এই ভেষজগুলো রান্নার স্বাদ বাড়ায়, আবার শরীরের বিভিন্ন উপকার করে।

ধনেপাতা: ভিটামিন কে, সি, আয়রনে পূর্ণ ধনেপাতায় যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। ধনেপাতা শুকিয়ে গুঁড়া করেও খাওয়া যায়। ১০০ গ্রাম শুকনো ধনেপাতায় ৬৯৪ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম মেলে। ১ টেবিলচামচ শুকনো ধনেপাতা গুঁড়ায় পাওয়া যায় ৪.১৬ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম।

তুলসী: তুলসীর বিভিন্ন রকমফের রয়েছে। ১/৪ কাপ তুলসীগুঁড়ায় মেলে ৩.৮৪ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম। এ ছাড়াও এতে ভিটামিন এ, কে, অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।

পুদিনাপাতা: শরবত থেকে চাটনি- অনেক খাবারেই পুদিনাপাতা ব্যবহৃত হয়। ১০০ গ্রাম পুদিনাপাতায় ৬৩ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। পুদিনাপাতা পানিতে ফুটিয়ে চা হিসাবেও খাওয়া যায়। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালশিয়াম, জিঙ্ক, কপারের মতো একাধিক খনিজ। এই পাতা ফুটিয়ে খেলে বমি ভাব কমে, হজমও ভালো হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম