শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ষাকালে পেটের সুস্থতায় যেসব শাক সবজি খাওয়া ঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ষাকালে পেটের সুস্থতায় যেসব শাক সবজি খাওয়া ঠিক নয়

বর্ষাকালে বাজারে তাজা সবজি পাওয়া যায়। পাওয়া যায় বিভিন্ন ধরনের শাকও। এ সময়ে সব ধরনের শাক সবজি খাওয়া ঠিক নয়। কারণ বর্ষার অতিরিক্ত আর্দ্রতায় জীবাণুর বংশবৃদ্ধি ঘটে। সবজিতেও দূষণ বৃদ্ধির আশঙ্কা থাকে। খাবারে ই কোলাই, সালমোনেল্লার মতো ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে। এই মৌসুমে ঘরে তৈরি সবজির তরকারি খেয়েও সংক্রমণে ভুগতে পারেন, এমনটাই জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর একটি প্রতিবেদনে। তাই বর্ষায় কোন কোন শাকসবজি না খাওয়াই ভালো, তা জেনে রাখা ভালো।

বিভিন্ন ধরনের শাক
বর্ষাকালে শাকপাতা না খাওয়াই ভালো। পাতার ভেতর পোকামাকড় এবং জীবাণু লেগে থাকতে পারে। বর্ষার পানি জমে শাকে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে। আবার অনেক সময়ে কাদা লেগে থাকে শাকে। তাই এই সময় শাক না খাওয়াই ভালো। খেলেও তা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেওয়া উচিত। কাঁচা অবস্থায় একেবারেই খাবেন না।

কপি জাতীয় সবজি
এখন সারাবছরই বাঁধাকপি ও ফুলকপি পাওয়া যায়। কিন্তু বর্ষায় এই ধরনের সবজি না খাওয়াই ভালো। বাঁধাকপির মধ্যে পোকা বা কৃমি থাকার আশঙ্কা থাকে। ফুলকপির মধ্যেও পোকামাকড় থাকতে পারে। আর্দ্রতার কারণে এই দুই সবজিতেও ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে।

মাশরুম
বর্ষাকালে মাশরুম এড়িয়ে চলুন। এই সবজি স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এবং খুব দ্রুত আর্দ্রতা শোষণ করে। বর্ষায় ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে এবং তার প্রভাব মাশরুমের উপরও পড়ে। তাই এই ঋতুতে মাশরুম খেলে ফুড পয়জনিং-এর ঝুঁকি বাড়ে।

আর কোন কোন সবজি এড়িয়ে চলা উচিত?
আলু, পেঁয়াজ, গাজরের মতো সবজি মাটির নিচে হয়। আবার বেগুন-টমেটোর মতো সবজিতে দ্রুত পচন ধরে। তাই এসব সবজি বর্ষায় এড়িয়ে চলা উচিত। কিন্তু সব সময় এই সবজিগুলো এড়ানো যায় না। তাই বর্ষায় যখনই বাজার থেকে সবজি কিনে আনবেন, সেগুলো ভালো করে ধুয়ে নেবেন। লবণ বা ভিনিগার মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন। তারপর পানি ঝরিয়ে শুকনো করে ফ্রিজে তুলে রাখুন। আর উচ্চ আঁচে সবজি রান্না করুন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম