শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেসি-সালাহ কয়বার মুখোমুখি হয়েছেন?

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসি-সালাহ কয়বার মুখোমুখি হয়েছেন?

একই প্রজন্ম মাতানো বাঁ পায়ের দুই জাদুকর লিওনেল মেসি ও মোহামেদ সালাহ। ২০১১ সালে সালাহর আন্তর্জাতিক অভিষেক। ততদিনে মেসি বিশ্ব ফুটবলে ফুঁটে যাওয়া এক ফুল। মেসির পাঁচ বছরের জুনিয়র সালাহকে তার ক্যারিয়ারের শুরুতে অনেকে মিসরের মেসি বলে ডাকতেন।

কিন্তু দুই তারকার একে অপরের বিপক্ষে বলতে গেলে খেলাই হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনা ও মিসর মাত্র দু’বার মুখোমুখি হয়েছে। একটি ১৯২৮ সালের অলিম্পিকের সেমিফাইনালে। অন্যটি ২০০৮ সালে। শেষটায় সালাহর আন্তর্জাতিক অভিষেক হয়নি। ইনজুরির কারণে মেসি ওই ম্যাচে খেলেনি।

ক্লাব পর্যায়েও মেসি ও সালাহর মুখোমুখি হওয়ার ঘটনা মাত্র দু’বার। ২০১৫ সালে বার্সেলোনার মেসি ও ইতালির ক্লাব রোমার সালাহ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল। ১-১ গোলে সমতার ম্যাচে গোল পাননি কেউই। ফিরতি লিগে বার্সা ৬-১ গোলে রোমাকে উড়িয়ে দিয়েছিল। মেসি জোড়া গোল করলেও সালাহ ছিলেন না ম্যাচে।

মেসি ও সালাহর দ্বিতীয় দেখা ২০১৯ সালে। বার্সা ও লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে। মেসির ডাবলে ৩-০ গোলে জিতেছিল বার্সা। ফিরতি লেগে ছিলেন না সালাহ। তবে লিভারপুল দুর্দান্ত এক কামব্যাক করেছিল। জাতীয় দলের জার্সিতে দুই তারকার প্রথম দেখায় কে শেষ হাসি হাসবে, সেটাই দেখার অপেক্ষা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম