শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উদযাপনে সতর্ক-সহমর্মী হওয়ার আহ্বান মেক্সিকোর মেয়রের

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উদযাপনে সতর্ক-সহমর্মী হওয়ার আহ্বান মেক্সিকোর মেয়রের

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামের এই জয়ে ৪০ বছর পর নকআউট পর্বে জয় পেয়েছে বিশ্ব ফুটবলের শুরুর প্রতিনিধিরা। দলের শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে মেক্সিকো সিটির রাস্তায় ভক্তরা উল্লাসে মাতেন। এ ঘটনায় তিন ভক্তের মৃত্যু হয়েছে।

সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছেন, উদযাপনের ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে তিন ভক্ত মারা গেছেন। বিষয়টি নিয়ে মেক্সিকো সিটির মেয়র ক্লারা বুরুগাদা শোক জানিয়েছেন। এছাড়া তিনি সতর্কতার সঙ্গে উদযাপনের আহ্বান করেছেন, ‘সর্বদা দায়িত্বশীল, সতর্কতা ও সহমর্মীতার সঙ্গে উদযাপন করুণ।’

বুধবার মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের পাশে ভক্তরা ভিড় করতে শুরু করে। অতিরিক্ত ভিড়ে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। যে কারণে দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ তাদের ভেরিফাইড পেজে জানিয়েছে, সিটির পাসেও দে লা রিফর্মা সড়কের পাশ থেকে জরুরি বিভাগ অচেতন অবস্থায় দু’জনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করতে বিশেষ তৎপরতা গ্রহণ করে এবং উন্নত চিকিৎসা দিয়েও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। দুজনের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে।

এছাড়া ৪৮ বছর বয়সী আরেক নারীকে রিফর্ম সড়কের কাছের একটি সড়ক থেকে শ্বাসরোধজনিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাকেও বাঁচানো যায়নি। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মেক্সিকোর জয় উদযাপনে জরুরিভাবে স্বাস্থ্য কর্মী ও প্যারামেডিকরা সেবা দিতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়া ভক্তদের চিকিৎসা সেবা দেওয়ার নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যম জানিয়েছে, মেক্সিকো সিটির মহানগর এলাকায় দুই কোটির মানুষ বড় ধরনের জনসমাগম বা উদযাপন করতে পারে। তবে এবারই প্রথম মর্মান্তিক এই ঘটনা ঘটলো।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম