শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্যারাগুয়েকে নিয়ে ‘অস্বস্তি’ জার্মান কোচের

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্যারাগুয়েকে নিয়ে ‘অস্বস্তি’ জার্মান কোচের

একই তথ্যের দুই দিক। ১২ বছর আগে বিশ্বকাপ জিতেছে জার্মানি। শেষবার ১২ বছর আগে বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া ও কাতারের ব্যর্থতা ঘুচাতে সোমবার রাত ২টা ৩০ মিনিটে বোস্টনে জুলিয়ান নাগেলসম্যানের দলের প্রথম পরীক্ষা লাতিনের দল প্যারাগুয়ে।

শক্তি বিবেচনায় জার্মান একেবারেই সহজ প্রতিপক্ষ পেয়েছে। কিন্তু জার্মানদের পায়ে যে অস্বস্তির কাটা ফুঁটে আছে। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে না পারা, এবারও ইকুয়েডরের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজয় বরণ করায় উইর্টজ-রুডিগাররা প্যারাগুয়েকে সহজ ভাবতে পারছেন না।

রক্ষণের দেয়াল তুলে, জায়গা না ছেড়ে লো ব্লকে খেলা প্যারাগুয়েকে তাই সমীহ করছেন জার্মানির তরুণ কোচ নাগেলসম্যান। তার চোখে নকআউটের প্রতিপক্ষ হিসেবে অস্বস্তির দল প্যারাগুয়ে। এমনকি শেষ ৩২ এর ম্যাচটাকে ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে দেখছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ।

তিনি বলেন, ‘তারা আমাদের জন্য অস্বস্তির এক প্রতিপক্ষ। বাছাইপর্বে তারা একেবারেই কম গোল খেয়েছে। আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি করবে। তারা এমন দল, যারা আঁটো রক্ষণে বিশ্বাস করে। তাদের ভালো কিছু শারীরিকভাবে শক্ত ফুটবলার আছেন। বাঁচা-মরার লড়াই আমাদের জন্য। ছেলেরা তাদের সেরা খেলাটা দিতে মুখিয়ে আছে। আমাদের ধৈর্য ধরতে হবে, নির্ভুল ম্যাচ খেলতে হবে।’

ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বে হারায় জার্মানির কোচ ও খেলোয়াড়দের সমালোচনা শুনতে হচ্ছে। এসব গায়ে মাখছেন না কোচ নাগেলসম্যান। কাউকে কিছু প্রমাণ করতে আসেননি বলেও কড়া সুরে উত্তর দিয়েছেন তিনি, ‘আমরা সবকিছু জিতলে ঠিক আছে, হারলেই দোষী। আমরা একসঙ্গে কাজ করছি। দল হিসেবে কতটা ভালো, আশা করছি দেখাতে পারবো। আমার কাজ খেলোয়াড়দের সহায়তা করা, কারো কাছে নিজের প্রমাণ দেওয়া নয়।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম