শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউরিক অ্যাসিড কমাতে উপকারী ৪ ঘরোয়া পানীয়

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউরিক অ্যাসিড কমাতে উপকারী ৪ ঘরোয়া পানীয়

শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। বিশেষ করে হঠাৎ হাত, পা, মুখ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর্থ্রাইটিস এবং কিডনিতে পাথরের মতো নানা স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে ইউরিক অ্যাসিড। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে ওষুধ দেন চিকিৎসকরা। এর পাশাপাশি যদি বাড়িতেই কিছু পানীয় তৈরি করে খাওয়া যায় তাহলে ইউরিক অ্যাসিড কমানো যাবে। যেমন-

শসার রস
শসায় ৯০ শতাংশই পানি থাকে। শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে এই পানীয়। শসায় থাকা ফ্ল্যাভোনয়েড ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য় করে।

তরমুজের রস
তরমুজে পানির পরিমাণ বেশি ও পিউরিন কম। তরমুজের রস প্রস্রাব পরিষ্কার করতে ও কিডনি থেকে দ্রুত ইউরিক অ্যাসিড দূর করতে সাহায্য করে।

আদা চা
আদার মধ্যে জিঞ্জেরল নামের একটি যৌগ রয়েছে। এটি ইউরিক অ্যাসিডের কারণে হওয়া গাঁটের ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে। কয়েক টুকরা তাজা আদা পানিতে সিদ্ধ করে তাতে একটু মধু মিশিয়ে চা বানান। নিয়মিত এই পানীয় খেলে জয়েন্টের ব্যথা কমে। এটি শরীরের জন্যও খুব উপকারী।

গ্রিন টি
অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে। এতে থাকা পলিফেনল ইউরিক অ্যাসিড তৈরির এনজাইমকে ধ্বংস করে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম