শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক করলেন মিলিতাও

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক করলেন মিলিতাও

‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। শেষ ষোলোয় যাওয়ায় লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ জাপান। ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করে এবং তিউনিশিয়াকে হারিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে তারা। দুই দল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে।

এশিয়ার দলটির বিপক্ষে ব্রাজিলকে সতর্ক হয়ে খেলার পরামর্শ দিয়েছেন ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। তার মতে, জাপান তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। এছাড়া ‘জাপানি ইঞ্জিন’ নিয়ে সতর্ক করেছেন তিনি। বিশ্বে যেমন জাপানি ইঞ্জিনের কার্যকারিতা, স্থায়ীত্ব নিয়ে সুনাম আছে। তেমনি জাপানের ফুটবলারদের ইঞ্জিনও টেকসই। মাঠে অবিরাম দৌড়াতে পারেন তারা।

মিলিতাও বলেন, ‘আমার মনে হয়, জাপান তাদের সেরা বছর পার করছে। দল হিসেবে ও খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে তারা সেরা সময়ের সাক্ষী হচ্ছে। গত কয়েক বছর ধরে তারা অনেক উন্নতি করেছে। বিশ্বকাপে তারা প্রমাণ করেছে যে, তারা আলোচনায় থাকার মতো দল।’

গত অক্টোবরে জাপান প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-৩ হারিয়েছে। ওয়েম্বলিতে ব্রাজিল প্রথমার্ধে লিড নেওয়ার পর দুর্দান্ত কামব্যাকে ম্যাচ বের করে নিয়েছিল নীল সামুরাইরা। এশিয়ার কোন দেশ হিসেবে প্রথমবার ব্রাজিলকে হারানোর কীর্তি গড়েছিল। গত মার্চে তারা ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে।

এসব ফলাফল প্রমাণ করে কৌশলগতভাবেও জাপান অনেক উন্নতি করেছে। ট্রানজিশনে তাদের গতি দুর্দান্ত। মিলিতাও যেটা নিয়ে দলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। ওরা মাঠে দৌড়ানো থামায় না। তারা নকআউটে একটা ধাক্কা দিয়ে বসতেই পারে। তাদের কৌশল মেনে খেলার বিষয়টিও বিবেচনায় নেওয়ার মতো। খেলোয়াড়দের নিবেদন নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই।’

তবে মিলিতাও মনে করছেন, জাপানকে হারানোর মতো সবকিছুই ব্রাজিলের আছে। সেলেসাওরা বিশ্বকাপে প্রতি ম্যাচেই উন্নতি দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি, ‘আমি (জাপান হারানো নিয়ে) আত্মবিশ্বাসী। প্রতি ম্যাচেই আমরা উন্নতি দেখিয়েছি। জাপানের বিপক্ষে ভালো ফলাফল বের করে নেওয়ার সব কিছুই আমাদের আছে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম