শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার

অবশেষে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। সেটাও বিশ্বকাপের মঞ্চে। বৃহস্পতিবার ভোরের ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডের বিপক্ষে লিড নেওয়ার পর ৭৬ মিনিটে মাঠে নামেন ব্রাজিলিয়ান নাম্বার টেন।

যেটুকু সময় মাঠে ছিলেন, দৌঁড়ে খেলেছেন। ভালো জায়গা থেকে কাট ইন করে গোলে একটি শট নিয়েছিলেন। দুটি কর্ণার কিক নিয়েছিলেন। তবে ম্যাচে তার বল রিসিভ করা, প্রেস করায় অস্বস্তি দেখা গেছে। বল পাসিংয়েও পূর্বের ক্ষিপ্রতা দেখা যায়নি।

ম্যাচ শেষে নেইমার জুনিয়র জানিয়েছেন, বেশ নার্ভাস ছিলেন তিনি, ‘আমার হৃদপিণ্ড ধুঁকধুঁক করে কাঁপছিল। খুব স্নায়ুচাপ অনুভব করছিলাম। তবে শেষ পর্যন্ত আমি খুশি, গর্বিত। সবকিছু ঠিকঠাক গেছে।’

ব্রাজিলের হাইতি ম্যাচের সময় দলের সঙ্গে ছিলেন না নেইমার। একাকি ফিটনেস নিয়ে কাজ করছিলেন। স্কটল্যান্ড ম্যাচের আগে দলীয় ক্যাম্পে যোগ দেন। তিনদিন ম্যাচের অনুশীলন করে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি পরেছেন। তবু তাকে ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। নেইমার জানান শতভাগ ফিট আছেন, ‘শতভাগ ফিট, শতভাগ।’

ম্যাচ শেষে নেইমার তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছেন। পরে সেই পোস্টের ব্যাখ্যাও পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘মনে রেখো, তুমি কে।’ গত জুনে কার রেসার লেইস হ্যামিলটন প্রথম মৌসুমে কঠিন সময় পার করে একই বার্তা দিয়েছিলেন। নেইমারও অনুসরণ করলেন তাকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম