শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেসিদের প্রথম ম্যাচের সঠিক ফল জানিয়ে আজও দিল পূর্বাভাস

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসিদের প্রথম ম্যাচের সঠিক ফল জানিয়ে আজও দিল পূর্বাভাস

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। গ্রুপ পর্বে আফ্রিকান দলটির বিপক্ষে ওই ম্যাচের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সঠিক পূর্বাভাস দিয়েছিল চ্যাট জিপিটি।

এবার অস্ট্রিয়ার বিপক্ষে আজ রাত ১১টায় ডালাসের ম্যাচ নিয়েও পূর্বাভাস দিয়েছে। সেজন্য দুই দলের প্রথম ম্যাচের ফলাফল, পারফরম্যান্স, শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেছে। এসব বিশ্লেষণ করে চ্যাট জিপিটি জানিয়েছে, ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ২১ নম্বরে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাবে। তবে কষ্ট হবে। এই ম্যাচের পূর্বাভাস আর্জেন্টিনা ২ গোল করবে, অস্ট্রিয়া ১ গোল করবে।

ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার বিপক্ষে বহুবছর পর ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে কখনো অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি। দুই দল এর আগে দু’বার মুখোমুখি হয়েছে। ওই দু’বারই ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনা দলে।

১৯৮০ সালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম দেখায় ৫-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত ডিয়াগো ম্যারাডোনা। ১৯৯০ সালে দ্বিতীয় দেখায় ১-১ গোলের সমতা হয়েছিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম