শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অস্ট্রিয়া ম্যাচে তিন রেকর্ড মেসির সামনে

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রিয়া ম্যাচে তিন রেকর্ড মেসির সামনে

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন লিওনেল মেসি। তার দলও ৩-০ গোলের বড় জয় পেয়েছে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গ্রুপের পরবর্তী ম্যাচ খেলবে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে। ওই ম্যাচ দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগের পাশাপাশি মেসির সামনে তিন রেকর্ড হাতছানি দিচ্ছে।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপে যৌথভাবে সর্বাধিক ১৬ গোল করার রেকর্ড গড়েছেন মেসি। জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা গোল সংখ্যাও একই। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করতে পারলে মেসি এককভাবে বিশ্বকাপের সর্বাধিক ১৭ গোলের মালিক বনে যাবেন।

মেসির সামনে অপেক্ষা করছে ক্লোজার আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ। সাবেক জার্মান স্ট্রাইকার বিশ্বকাপে ১৭ ম্যাচে জয়ের সাক্ষী হয়েছেন। ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া মেসিও ১৬ জয় পেয়েছেন। ব্রাজিলের কাফুকে ছুঁয়েছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে জিতলে ক্লোজার সমান ১৭ ম্যাচে জয়ের রেকর্ড হবে মেসির। এবারের বিশ্বকাপে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ অপেক্ষা করছে আর্জেন্টাইন তারকার সামনে।

বিশ্বকাপে বক্সের বাহির থেকে সর্বাধিক পাঁচ গোলের রেকর্ড ব্রাজিলের রেভেলিনোর দখলে। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করে মেসি বক্সের বাইরে থেকে বিশ্বকাপে চতুর্থ গোল করেছেন। আরেকটি গোল করতে পারলে এবং অস্ট্রিয়ার বিপক্ষে তা পেয়ে গেলে তার দখলে আসবে আরেকটি রেকর্ড।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম