শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্রান্স দলে তিক্ত-মধুর সমস্যা, যারা থাকছেন একাদশে

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রান্স দলে তিক্ত-মধুর সমস্যা, যারা থাকছেন একাদশে

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপের রানার্স আপ। ২০২৬ বিশ্বকাপেও লেস ব্লুজরা পা রেখেছে টপ ফেবারিট হিসেবে। অনেকে ফ্রান্সের এই দলকে ব্রাজিলের ১৯৯৪-২০০২ বিশ্বকাপ খেলা প্রজন্মের সঙ্গে তুলনা করছেন। বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও কোচ দিদিয়ের দেশমের দলে এতো তারকা যে, কাকে রেখে কাকে খেলাবেন অবস্থা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচের আগে মধুর এই সমস্যার সঙ্গে সংকটও আছে ফ্রান্সের দলে। রক্ষণের কথাই যদি ধরা হয়, দুই ফুলব্যাক জুলেন কুন্দে ও থিও হার্নান্দেজ ৪ বছর আগের মতো সেরা কন্ডিশনে নেই। কুন্দে সদ্য ইনজুরি কাটিয়ে উঠেছেন। সেনেগালের বিপক্ষে তার সেরাটা পাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে ফ্রান্স শিবিরে।

এসি মিলানে থাকতে থিও হার্নান্দেজ সময়ের সেরা লেফট ব্যাক ছিলেন। কিন্তু সেরা সময় পেরিয়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন। একের পর এক ইনজুরির কারণে ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে তার প্রো লিগে চলে যাওয়া।

স্পেনের সবচেয়ে বড় চিন্তার জায়গা অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকিং পজিশন নিয়ে। রাশিয়ায় পল পগবার সৃজনশীলতা পেয়েছিল ফ্রান্স। কাতারে প্লে মেকার রোলে খেলেছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। এবার উসমান ডেম্বেলে কিংবা মাইকেল ওলিসের একজনকে নাম্বার টেন পজিশনে খেলার দায়িত্ব নিতে হবে। তাদের কেউ ওই পজিশনে অভ্যস্ত নন।

ওলিস অবশ্য বায়ার্ন মিউনিখে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেছেন। তবে শেষ মৌসুমটায় তাকে রাইট উইঙ্গার পজিশনে বেশি খেলতে দেখা গেছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্রান্স কোচ দেশম পজিশনাল মেক-শিফট নিয়ে কাজ করছেন। ওলিসকে মিডফিল্ডার পজিশনে রেখে উসমান ডেম্বেলেকে লেফট উইঙ্গে রাখতে পারেন তিনি। কিলিয়ান এমবাপ্পে খেলবেন স্ট্রাইকার পজিশনে। রাইট উইঙ্গার হিসেবে ব্রাডলি বারকোলা হতে পারেন তার প্রথম পছন্দ। সেক্ষেত্রে ডিজেরি দুয়ে বেঞ্চ গরম করবেন।

আবার দুয়ে শুরুর একাদশে থাকলে বারবোলা বসবেন বেঞ্চে। উসমান ডেম্বেলেকে খেলতে হবে রাইট উইঙ্গার পজিশনে। যে পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ: মাইক ম্যাইগনান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিন চুয়ামেনি, আদ্রিয়ান রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্যাডলি বারকোলা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম