সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমের খোসা যে ৫ উপায়ে কাজে লাগাতে পারেন

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমের খোসা যে ৫ উপায়ে কাজে লাগাতে পারেন

আম খেয়ে এর খোসা আমরা ফেলে দিই। কিন্তু ফেলনা এই খোসা ঘরের অন্যান্য কাজে লাগানো যায়, ত্বকের যত্নে ব্যবহার করা যায়, আবার বিভিন্ন খাবারও তৈরি করা যায়। এর জন্য শুধু ব্যবহারের কৌশল জানতে হবে।

১. আমের খোসা রোদে শুকিয়ে নিন। শুকনো আমের খোসা গুঁড়ো করে রাখুন। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন। খোসাতে আমের কিছু কিছু গুণ মেলে। গুঁড়ো করা আমের খোসা ত্বকের যত্নে স্ক্রাব হিসাবে ব্যবহার করা যেতে পারে।

২. আমের মতো আমের খোসায়ও সুবাস থাকে। রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে এক বাটি পানিতে আমের খোসা ফুটিয়ে নিন। পানি ফুটে বাষ্প হলে ঘর ভরে যাবে। সেই পানি স্প্রে বোতলে রেখেও দিতে পারেন। রান্নাঘর পরিষ্কারের সময়ে ব্যবহার করতে পারেন।

৩. আমের খোসা দিয়ে বানাতে পারেন জেলি। আমের খোসাগুলি ভাল করে ধুয়ে নিন। অল্প পানিতে ফুটিয়ে নিন। ফুটে গেলে খোসা তুলে ফেলে দিন। এবার আমের খোসার নির্যাস মিশে থাকা পানিতে চিনি মেশান। চিনি যত গলবে, মিশ্রণ গাঢ় হবে। যোগ করুন স্বাদমতো লবণ। মিশ্রণটি ঘন হয়ে গেলে ঠান্ডা করুন। তার পরে কাচের বয়ামে ভরে রাখুন।

৪. আমের খোসা একটি ব্যাগে জমাতে থাকুন। শুকনো খোসা মাটিতে মিশিয়ে নিন। আমে থাকা খনিজ মাটিতে মিশবে। সার হিসাবে কাজ করবে। আবার, আমের খোসা পানিতে মিশিয়ে রেখেও তরল সার তৈরি করা যায়।

৫. আমের খোসা কুচি কুচি করে টবে দিয়ে রাখুন। আমের খোসার তীব্র গন্ধে কিছু কিছু পোকামাকড় কাছে ঘেঁষবে না। গাছ ভালো থাকবে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম