শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাজিলের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপ উপলক্ষে হওয়া ব্রাজিলের প্রথম অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। ডান পায়ের কাফ মাসল বা মাংসপেশির ইনজুরির কারণে তাঁকে আরও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএএফ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেইমার বুধবারের অনুশীলনে যোগ দিতে পারেননি। সিবিএফ-এর মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, ইনজুরির সুনির্দিষ্ট ধরণ বোঝার জন্যই বাড়তি ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘরোয়া লিগ ‘ব্রাসিলেইরাও’-তে সবশেষ ১৭ মে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেদিন করিতিবার কাছে হেরে যায় তাঁর দল সান্তোস। সূত্র জানিয়েছে, জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে একটি ক্লিনিকে গিয়েছিলেন নেইমার। সেখানে তাঁর এক দফায় এমআরআই স্ক্যান করা হয়।

চূড়ান্ত মেডিকেল রিপোর্টের অপেক্ষায় থাকায়, আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপের আগে ব্রাজিলের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন মিশরের বিপক্ষে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম