শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হলো রোববার ১৭ মে। এর উদ্যোক্তা ছিল নিউইয়র্কের কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ। ব্রুকলিনের ‘বৈঠক’ রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত এই সেমিনারের মূল বিষয়বস্তুর ওপর বিশেষজ্ঞ ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিট রিয়েলিটি কন্টিনেন্টাল এর প্রেসিডেন্ট ও রাজনীতিক জাকির এইচ চৌধুরী। সেমিনারের মডারেটর ছিলেন কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন রিয়েলটর ও কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন।

আলোচনায় অংশ নেন মর্টগেজ ব্যাংকার ও লিগ্যাল এডভাইজার আরিফুর চৌধুরী , কুনটিক ব্যাংকের ভাইস প্রিন্সিপাল আবু সাইদ চৌধুরী ও ট্যাক্স এন্ড ইমিগ্রেশন স্পেশালিস্ট কুদরাতে এলাহি।
আমন্ত্রিত বিশেষ হিসেবে বক্তব্য রাখেন দি গ্রেটার নোয়াখালী সমিতি ইউএসএ’র সাধারন সম্পাদক এ এস এম মাঈন উদ্দিন পিন্টু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য আল হারুন চেয়ারম্যান ও সাংবাদিক সৈয়দ আজাদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম