শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাহিদ রানার প্রশংসায় ওমর গুল

খেলা ডেস্ক   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাহিদ রানার প্রশংসায় ওমর গুল

পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে পারলে বিশ্ব রেকর্ড হবে। কারণ টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের শক্তিশালী বোলিং মোকাবেলা করে এ মুহূর্তে বিশ্ব রেকর্ড গড়া অসম্ভব ব্যাপার পাকিস্তানের জন্য। যদিও দেশটির পেস বোলিং কোচ ওমর গুল বলছেন, জয়ের জন্যই খেলবেন তারা।

সোমবার তৃতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে গুল বলেন, ‘আমাদের হাতে দুই দিন আছে। আমরা পুরো সময় ব্যাট করতে পারলে জেতার সুযোগ আছে। কারণ আমরা শুধু ড্র চাই না। আমরা রান তাড়া করার জন্য প্রস্তুত। এজন্য দুই-তিনটি ভালো জুটি খুব গুরুত্বপূর্ণ। ৪৩৭ রান তাড়া করতে হলে সাহসী হতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। ৪৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা। দুই ওভার ব্যাটিং করে রানের খাতা খুলতে পারেনি তারা। নতুনভাবে শুরু করবে দলটি।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার গুলের মতে, ‘সত্যি বলতে, প্রথম দিনে আর্দ্রতার কারণে উইকেটটি বোলারদের সহায়তা করেছিল, কিছুটা সিম এবং সুইং ছিল। দ্বিতীয় এবং তৃতীয় দিনে, আমি বলব এটি ব্যাটসম্যানদের জন্য পুরোপুরি ভালো ছিল। বল এমনভাবে ব্যাটে এসেছে যে ব্যাটসম্যানরা অনেক সময় পেয়েছে। এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো।’

বড় পুঁজি এবং শক্তিশালী বোলিং লাইনআপ থাকায় বাংলাদেশের সুবিধা দেন পাকিস্তানি কোচ। নাহিদ রানাকেও প্রশংসায় ভাসালেন তিনি, ‘যেকোনো দলের জন্য ১৪০ প্লাস কিলোমিটার গতির বল করতে পারা একজন বোলার থাকা খুবই সৌভাগ্যের। এটা অনেক সাহায্য করে, বিশেষ করে ব্যাটসম্যানদের বিপক্ষে শর্ট বল ব্যবহার করার সময়। যেকোনো ফরম্যাটেই গতির গুরুত্ব রয়েছে। নাহিদ রানার সেই সামর্থ্য আছে। আমি আশা করি এবং প্রার্থনা করি যে ভবিষ্যতে সে আরও উন্নতি করবে। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় সম্পদ এবং তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম