শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

র‍্যাংকিংয়ে শান্ত–রানাদের উন্নতি

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

র‍্যাংকিংয়ে শান্ত–রানাদের উন্নতি

পাকিস্তানকে মিরপুর টেস্টে ১০৪ রানে হারানোর পুরস্কারটা মাঠেই ‘ম্যাচ সেরা’ হয়ে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি। যেখানে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন তিনি।

বুধবার প্রকাশিত ওই তালিকায় শান্তর অবস্থান এখন ২৩ নম্বরে। যা কিনা তার ক্যারিয়ার সেরা রেটিং। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০১ আর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেছিলেন শান্ত।

পাকিস্তানের বিপক্ষে আগুন বোলিং করা পেসার নাহিদ রানার র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকাড় করা রানা ৫ ধাপ এগিয়ে এখন টেস্ট বোলারদের তালিকায় ৬৪ নম্বরে। সেই সঙ্গে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুমিনুল হকের র‍্যাংকিংয়ও এগিয়েছে। যেখানে মুমিনুল ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় অবস্থান করছেন ৩৫ নম্বরে। দলের অভিজ্ঞ এই ব্যাটার প্রথম ইনিংসে ৯১ আর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান তুলেছিলেন।

তাসকিন আহমেদ দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট দখল করেন। তাইজুলও শিকাড় করেন দুই ইনিংসে ৪ উইকেট। আর নাহিদ রানা প্রথম ইনিংসে ১০৪ রানের খরচে ১ উইকেট দখল করলেও শেষ দিনে সব লণ্ডভণ্ড করে দেন। মাত্র ৪০ রানে ৫ উইকেট দখল করেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম