শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শান্ত-মুমিনুলে প্রথম সেশন বাংলাদেশের, লিড বেড়ে ১২০

খেলা ডেস্ক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শান্ত-মুমিনুলে প্রথম সেশন বাংলাদেশের, লিড বেড়ে ১২০

শুরুতেই ২ উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় মুমিনুল ৩৭ এবং শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ এখন ১২০ রানে এগিয়ে আছে।

জয়ের পর সাদমানকেও হারাল বাংলাদেশ

মাহমুদুল হাসান জয়ের বিদায়ের রেশ কাটতে না কাটতেই সাজঘরে ফিরলেন আরেক ওপেনার সাদমান ইসলাম। হাসান আলীর বলে সৌদ শাকিলের ক্যাচ হয়ে ফেরার আগে ২২ বলে ১০ রান করেন তিনি। তার বিদায়ে ২৩ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

সকালেই ফিরলেন মাহমুদুল হাসান জয়

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেওয়া মোহাম্মদ আব্বাস আজ সকালেও বাংলাদেশের ইনিংসে প্রথম আঘাত হানেন। আব্বাসের ভেতরের দিকে ঢুকে আসা একটি বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জয়। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। দলীয় ১৫ রানে জয়ের বিদায়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।

গতকাল আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৭ রান। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ দিন শুরু করেছিল ৩৪ রানে এগিয়ে থেকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম