শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আঞ্চলিক কমিটি বিলুপ্ত করল বিসিবি, নির্বাচনের প্রক্রিয়া শুরু

খেলা ডেস্ক   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আঞ্চলিক কমিটি বিলুপ্ত করল বিসিবি, নির্বাচনের প্রক্রিয়া শুরু

নির্বাচনের পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবি অ্যাড-হক কমিটির তৃতীয় সভা অনুষ্টিত হয়েছে। যেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত এডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এর প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। এদিকে পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড।

তিন সদস্যের এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুই সদস্যকে মনোনীত করবে বিসিবি। এই কমিশনই পুরো নির্বাচনী প্রক্রিয়ার তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকবে।

এছাড়া মাঠের প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছে বিসিবি। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ‘কোকা-কোলা বাংলাদেশ’। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি এখন থেকে বিসিবির সব কার্যক্রমে পানীয় ও জলীয় পুষ্টির সহায়তায় যুক্ত থাকবে।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম