শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রিয়ালে ফেরার প্রস্তাবে জিদানের ‘না’

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়ালে ফেরার প্রস্তাবে জিদানের ‘না’

মাঠের ব্যর্থতা আর ড্রেসিংরুমের অভ্যন্তরীণ কোন্দলে সময় পার করছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে পুরনো কাণ্ডারি জিনেদিন জিদানকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছিল তারা। তবে রিয়াল মাদ্রিদের ফেরার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ফরাসি এই কিংবদন্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ দিকেই জিদানের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন পেরেজ। পরিকল্পনা ছিল, জাভি আলোনসোর বিদায়ের পর জিদানই সামলাবেন বার্নাব্যুর ডেরা। তবে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেবার অপেক্ষায় থেকে রিয়ালের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান।

জানুয়ারিতে জাভি আলোনসোর বিদায়ের পর আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিয়েছিল মাদ্রিদ। কিন্তু তরুণ এই কোচের অধীনে রিয়ালের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও এবার স্বপ্নভঙ্গ হয়েছে রিয়ালের। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিশূন্য থাকার শঙ্কায় এখন ক্লাবটি।

রিয়ালের জন্য মাঠের ফলের চেয়েও বড় উদ্বেগের কারণ ড্রেসিংরুমের পরিবেশ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহ্যামের মতো তারকাদের মধ্যে দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক লড়াই চলছে। পরিস্থিতি এতটাই জটিল যে, একজন কড়া মেজাজের কোচ খুঁজছে রিয়াল।

জিদানের ‘না’ শোনার পর এখন বিকল্পের খোঁজে নেমেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ড্রেসিংরুমে শৃঙ্খলা ফেরাতে সম্ভাব্য কোচ হিসেবে জোসে মরিনহোর নাম জোরালোভাবে আলোচনায় আসছে। যদিও মরিনহো জানিয়েছেন, এখনো তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। মরিনহো ছাড়াও রিয়ালের নজরে রয়েছেন জার্গেন ক্লপ, দিদিয়ের দেশ্যম এবং মাসিমিলিয়ানো আলেগ্রি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম