শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইয়ামাল না গ্রিজম্যান

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়ামাল না গ্রিজম্যান

ওয়ান্ডা মেট্রোপলিটানোতে লড়াইয়ের স্মৃতি এখনও তরতাজা। ৫ এপ্রিল লা লিগার ঘটনাবহুল ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। তিন দিন পর আজ আবার মুখোমুখি হচ্ছে স্পেনের দুই জায়ান্ট।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে তারা। এবার লড়াই বার্সার আঙিনা ন্যু ক্যাম্পে। দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। ঘরের মাঠে আজ তারাই পরিষ্কার ফেভারিট।

অ্যাতলেটিকোর মাঠে জয়ের পর উদযাপন করেননি বার্সার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। গতকাল এ প্রসঙ্গ উঠলে ইয়ামালের পাশে দাঁড়ান ফ্লিক, ‘সে অবিশ্বাস্য প্রতিভা। তবে আমাদের মনে রাখতে হবে তাঁর বয়স মাত্র ১৮। সে পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে প্রায় গোল করে ফেলেছিল। এতে সে হতাশ হয়েছিল। সে আবেগপ্রবণ এবং এটা ভালো ব্যাপার। আমি সবসময় তাঁর পাশে থাকব।’

অ্যাতলেটিকোর জন্য এ ম্যাচটি প্রতিশোধের মিশনের পাশাপাশি ন্যু ক্যাম্প থেকে এন্টিনিও গ্রিজম্যানের বিদায়ী ম্যাচও। চলতি মৌসুম শেষে স্পেন ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে পাড়ি জমাচ্ছেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম