শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাতে ঘুমানোর পরও সারাক্ষণ ক্লান্ত লাগে? কারণগুলো জানুন

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতে ঘুমানোর পরও সারাক্ষণ ক্লান্ত লাগে? কারণগুলো জানুন

অনেকের অভিযোগ রাতে ঠিকঠাক ঘুমানোর পরেও ক্লান্তি ও দুর্বলতা কাটে না। ঘুম থেকে উঠার পরেও মুখ-চোখ নিস্তেজ দেখায়, চুল পড়া বন্ধ হয় না, ঘাড়-কাঁধে অসহ্য ব্যথা থাকে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যেন কাজ করার শক্তি পান না। এমন সমস্যা দেখা দিলে সচেতন হোন। এগুলো শুধু যে রোগের লক্ষণ, তা নয়। অনেক সময় ভিটামিন ডি, ভিটামিন বি১২ ও আয়রনের মতো পুষ্টির ঘাটতির কারণেও এসব উপসর্গ দেখা দেয়।

আজকাল কম বয়সিরাও ভুগছে পুষ্টির ঘাটতিতে। এর পেছনে অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর লাইফস্টাইল এবং অত্যধিক কাজের চাপই দায়ী। তরুণরা রোদে কম যায় এবং খাদ্যাভ্যাস-ও ভালো নয়। তাদের ডায়েটে অপুষ্টিকর, ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার বেশি থাকে। যার কারণে শরীর কোনো পুষ্টি পায় না। সুষম খাবার না খাওয়ার কারণেও বাড়ছে পুষ্টির ঘাটতি।

ঘাটতি মেটাতে কোন ভিটামিন প্রয়োজন?

ভিটামিন বি১২: স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই ভিটামিন। এর ঘাটতিতে রক্তকণিকার উৎপাদন কমে যায় এবং স্নায়বিক রোগের ঝুঁকি বাড়ে।

ভিটামিন ডি: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য মজবুত করে ভিটামিন ডি। এই পুষ্টির ঘাটতিতে হরমোনজনিত সমস্যাও দেখা দেয়।

আয়রন: ত্বক, চুল, নখের স্বাস্থ্য গঠনে আয়রনের ভূমিকা অপরিসীম। তাছাড়া এই খনিজের ঘাটতিতে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয়।

চাঙা থাকতে কী করবেন?

সুষম খাবার খেতে হবে। আয়রন ও ভিটামিন বি১২-এর ঘাটতি মেটাতে ডাল, সবজি, বাদাম, মাছ-মাংস, ডিম, ফল খান। নিরামিষ খাবার খেলে ভিটামিন বি ১২-এর চাহিদা মিটবে না। তাই আমিষ খাবারের উপরও সমান জোর দিতে হবে।

ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে প্রতিদিন সকালে অন্তত ১৫ মিনিট রোদে দাঁড়ান। এ ছাড়া ফর্টিফায়েড খাবার খেতে পারেন। সাপ্লিমেন্টের সাহায্যও নিতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম