শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলছে ইরানের বিশ্বকাপ ভাগ্য

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলছে ইরানের বিশ্বকাপ ভাগ্য

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ)। ফিফা যদি এই অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে এবারের বিশ্বকাপে ইরানের খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। তিনি জানান, আইএফএফ ইতোমধ্যে ফিফাকে ম্যাচ সরানোর অনুরোধ জানালেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘ফিফা আমাদের এই অনুরোধ গ্রহণ করলেই কেবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

বিশ্বকাপ খেলতে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন দোনিয়ামালি। তবে যুক্তরাষ্ট্রে খেলার বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া গেলে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। ফিফার বর্তমান সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার কথা ইরানের। এরপর ২২ জুন একই ভেন্যুতে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। আর ২৬ জুন সিয়াটলে নিজেদের শেষ গ্রুপ ম্যাচটি খেলার কথা রয়েছে দলটির।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম