শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

ঈদে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে নানা স্বাদে খাবার খাওয়ার আনন্দই অন্যরকম । আর এই উৎসবে টেবিলে যদি থাকে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি তাহলে তা বাড়তি আনন্দ যোগ করে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিজা আজহার

উপকরণ: খাসির মাংস ২ কেজি, চিনি গুঁড়া চাল এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ, বিরিয়ানি মসলা এক প্যাকেট, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, টমেটো সস তিন টেবিল চামচ, সয়াসস দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, টক দই এক কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দুই-তিনটি করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি।

প্রস্তুত প্রণালি: মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে, পেঁয়াজ কুচি, সস, লবণ দিয়ে মাখিয়ে ৩ ঘণ্টা ঢেকে রাখুন। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরান। ফুটন্ত পানিতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এক চা চামচ তেল দিয়ে এবার চাল দিন। বলক এলে ঢাকনা সরিয়ে দিন। আধা সেদ্ধ হলেই চাল ছেঁকে নিন। পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। ওপরে সেদ্ধ করা ভাত, বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। পরে আধা কাপ পানি দিন। নতুন গামছা ভিজিয়ে হাঁড়ির মুখের চারপাশে দিয়ে হাঁড়িটি ঢেকে দিন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা কম আঁচে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম