নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নিইউয়র্কের বাংলাদেশি মালিকানাধীন অলকাউন্টি হোম কেয়ারের উদ্যোগে গ্রাহক ও কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল গত ১১ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতিতে ইফতার পার্টি কমিউনিটির মিলন মেলায় পরিনত হয়।
![]()
প্রতিষ্ঠানের কর্ণধার সিআইপি আব্দুল কাদের শিশিরের আমন্ত্রণে কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যক্তিরা এ ইফতারে উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক বিএনপি নেতা গিয়াস আহমেদ, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুজ্জামান,ফাহাদ সোলায়মান, ইমাম কাজী কাইয়ুম, বিএনপি নেতা কাজী আযম, কমিউনিটি এক্টিভিস্ট শাহ শহিদুল হক, মিয়া মোহাম্মদ দুলাল,তারেক হাসান খান, আহসান হাবিব, কাজী আজম, কামরুল ইসলাম সনি, শাহ জে চৌধুরী, আকবর হায়দার কিরন, সৈয়দ খসরু, জাপার আব্দুর রহমান,বাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক ও প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইফতারের আগে উপস্থিত অতিথি ও মুসলিম উম্মার সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করা হয়।
![]()
প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল কাদের জানান, অল কান্ট্রি হোম কেয়ার গ্রপের অধীনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য অল কান্ট্রি হোম কেয়ার, অলকাউন্টি অ্যাডাল্ট ডে কেয়ার, নবান্ন রেস্টুরেন্ট, নবান্ন সুপার মার্কেট, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন, অল কাউন্টি মেডিকেল ট্রেনিং স্কুল ইত্যদি।
![]()
![]()