শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত

 

বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম ব্যবসায়িক সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন জেবিবিএ)। ৩টি ভাগে বিভক্ত হলেও কার্যত ২টি অংশ সক্রিয়। একাংশের নেতৃত্ব দিচ্ছেন গিয়াস আহমেদ ও তারেক হাসান খান। যার প্রধান উপদেষ্টা বিশিষ্ঠ ব্যবসায়ী ও কমিউনিটি লিডার শাহ নেওয়াজ। অন্য অংশে হারুন ভূঁইয়া ও ফাহাদ সোলায়মান। গত বৃহস্পতিবার ১২ মার্চ স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিভক্ত জিবিবিএ’র এই ২ অংশ মিলে ঐক্যের কলতানে ইফতার পার্টির আয়োজন করে। জ্যাকসন হাইটস এলাকার অধিকাংশ বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা এতে অংশ নেন। ধর্মীয় ইফতার হলেও তা ছিল উৎসবমুখর। কুশল বিনিময়, বক্তৃতা, নির্বাচনী প্রচারনা, মাহফিল ও দোয়া প্রার্থনা সবই অনুষ্ঠিত হয় এই ইফতারে । প্রভাবশালী কংগ্রেসওম্যান গ্রেস মেং, এসেমব্লিম্যান স্টিভেন রাগা ও স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষনানও শুভেচ্ছা বক্তব্য রাখেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী , ফাহাদ সোলায়মান, তারেক হাসান খান ও কামরুজ্জামান কামরুল। দোয়া পরিচালনা করেন ইসলামী টিভির মোহাম্মদ শহিদুল্লাহ।

ইফতার পার্টিতে অংশগ্রহনকারি উল্লেখযোগদের মধ্যে ছিলেন নাঈমা খান, আব্দুর রহিম হাওলাদার, আসিফ বারী টুটুল, লায়ন রকি আলিয়ান, আমেনা নেওয়াজ, হারুন ভূইয়া, জেএফএম রাসেল, মহিউদ্দীন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, শামসুল হক, হাসান জিলানী,নুরুল আজিম, আবু জুবায়ের দারা, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, মশিউর রহমান মজুমদার,মাসুদ রানা তপন, আহমেদ সোহেল, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মফিজুর রহমান,সারোয়ার হোসেন বাবু, আব্দুস সোবহান, এম এন হায়দার মুকুট, রেজোয়ানা রাজ্জাক সেতু, অধ্যাপক রফিকুল ইসলাম, বাদশা মিয়া, জাসির কবির ও ডা. বর্ণালী হাসান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম