শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইফতারে রাখতে পারেন কাবলি ছোলার সালাদ

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইফতারে রাখতে পারেন কাবলি ছোলার সালাদ

প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া খাবার না রাখাই ভালো। মাঝে মাঝে ঘরে বানাতে পারেন কাবলি ছোলার স্বাস্থ্যকর সালাদ। রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।

উপকরণ: কাবলি ছোলা সেদ্ধ ২০০ গ্রাম, ডিম সেদ্ধ দুইটা, অ্যাভোকাডো একটি, গাজর একটি, টমেটো একটি, মুলা একটি, ক্যাপসিকাম একটা, লেবুর রস এক চা চামচ, শুকনা টালা মরিচের গুড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা চামচ, শসা একটি, পুদিনা পাতা বা ধনেপাতা সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালি: কাবলি ছোলা ও ডিম আলাদা সেদ্ধ করে রাখুন। এবার অ্যাভোকাডো, শসা, গাজর, মুলা, টমেটো, ক্যাপসিকাম কুচি করে কেটে নিন। তারপর সার্ভিং ডিশের সেদ্ধ ছোলা, সেদ্ধ ডিম, লেবুর রস, লবণ, বিট লবণ, টালা শুকনা মরিচের গুড়া ছড়িয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম