শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইফতারে চিকেন চিজ বল

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইফতারে চিকেন চিজ বল

অনেকেই ইফতারে মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। স্বাদ বদলাতে ভিন্ন ভিন্ন খাবার যোগ করতে পারেন। আজ বানিয়ে ফেলুন চিকেনের এক পদ।

উপকরণ : ২ কাপ মুরগির কিমা, ১ কাপ পনির কুঁচি করে কাটা, ২ টেবিল চামচ ধনে পাতা মিহি করে কাটা, আধা চা চামচ শুকনো ওরিগানো,আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ
কোটিংয়ের জন্য
১ কাপ ব্রেডক্রাম্বস
৪ টেবিল চামচ ময়দা
প্রয়োজন অনুযায়ী তেল

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে মুরগির কিমার সাথে অন্যান্য উপকরণ ভালোভাবে মেশান। নরম ডো তৈরি করুন। বলের আকার দিন। এবার দুইটি পাত্রে আলাদাভাবে ২ টেবিল চামচ করে ময়দা নিন। একটিতে কিছু পানি যোগ করে পাতলা পেস্ট তৈরি করুন। এবার একটি প্লেটে ব্রেডক্রাম্বস নিন। তৈরি করে রাখা চিকেনের বল নিয়ে ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন। তেল ছেঁকে পরিবেশন করুন।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম