লাইফস্টাইল ডেস্ক | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
সারাদিন রোজার পরে ইফতারে মুখরোচক খাবার অেনেকেরই পছন্দের। ইফতারে স্বাদ বাড়াতে যোগ করতে পারেন ক্রিস্পি কাবাব স্টিকস ।
উপকরণ
কাবাবের উপকরণ: মুরগির মাংসের কিমা ১ কেজি ,ডাল বাটা ৫০০ গ্রাম, পেঁয়াজ (কাটা) ১ কাপ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, আদা রসুনের বাটা ১ টেবিল চামচ, পানি ৫-৬ কাপ, ধনিয়া পাতা কুচি ১ কাপ, কাবাব কাঠি ৮ টি
ক্রিস্পি কাবাব স্টিকসের উপকরণ
প্রয়োজন ডিম ফেটানো ২, ব্রেডক্রাম্ব প্রয়াজন অনুযায়ী, পরিমাণ মতো তেল
প্রস্তুত প্রণালি : একটি পাত্রে মুরগির মাংস, ডাল বাটা, পেঁয়াজ, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুনের বাটা ভালো মাখিয়ে নিন। তেলে মাংসের মিশ্রণটি কষিয়ে পানি দিয়ে ঢেকে রাখুন। ২০-২৫ মিনিট বা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। এবার এটি একটি চপারে ঢেলে দিন। ধনে পাতা মেখে নিন। কাবাবের মিশ্রণটি আপনার হাতের তালুতে নিয়ে কাবাব কাঠির দুইপাশে লাগান। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে মাখিয়ে নিন। এখন তেলে ভেজে ফেলুন। তৈরি হয়ে গেল ক্রিস্পি কাবাব স্টিকস।