শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইফতারে ডিমের ফিঙ্গার

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইফতারে ডিমের ফিঙ্গার

ইফতারে অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। স্বাদে ভিন্নতা আনতে বানাতে পারেন ডিমের ফিঙ্গার।

উপকরণ : ৪-৫টা ডিম, একটা বড় আকৃতির পেঁয়াজ কুচানো, এক কাপ ব্রেড ক্রাম্বস, ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি : একটি বাটিতে ডিমগুলো ফেটে নিন। পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিন। একটি স্টিলের বক্সে ভালো করে তেল মাখিয়ে নিন। এতে ডিমের এই মিশ্রণটি ঢেলে ঢাকনা দিয়ে দিন। কড়াইয়ে পরিমাণমতো পানি দিয়ে তার মধ্যে বক্সটি বসান। তারপর কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন। বক্সের অর্ধেক পানি দেবেন, তাহলে পানিতে ডুবে যাবে না। প্রায় আধ ঘণ্টা পর চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে বক্সের ঢাকনা খুলে দেখে নিন জমাট বেঁধেছে কি না। যদি ডিম ভালো ভাবে জমাট বাঁধে তা হলে লম্বা লম্বা করে কেটে নিন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস, লবণ, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে রাখুন। আরও একটি পাত্রে দু’টি ডিম ফেটিয়ে রাখুন। এ বার ডিমের ফিঙ্গারগুলি প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তার পর পাউরুটির গুঁড়ো ভালো ভাবে মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করতে বসান। ডুবো তেলে এক এক করে সবকটা ফিঙ্গার উল্টেপাল্টে ভেজে নিন। ভাজার সময় আঁচ কমিয়ে রাখুন লালচে হয়ে এলে নামিয়ে নিন। ইফতারে পরিবেশন করুন গরম গরম ডিমের ফিঙ্গার।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম