শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সম্পর্ক বিষিয়ে গেছে? বের হওয়ার উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্পর্ক বিষিয়ে গেছে? বের হওয়ার উপায় জানুন

সম্পর্কে যখন সুবাতাস বয় তখন সবকিছুকে বর্ণিল ও সুন্দর মনে হয়। ভালোবাসার মানুষটিকে মনে হয় পৃথিবীর সেরা ব্যক্তি। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ভালো-মন্দের পার্থক্যও স্পষ্ট হয়ে ওঠে। সঙ্গী কতটা ভালো কিংবা কতটা বিষাক্ত তাও বোঝা যায়। সঙ্গী যদি বিষাক্ত হয়, তাহলে আপনার জীবনও তিক্ততায় ভরে যাবে। যে সম্পর্ক আপনার জীবন ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। তবে হুট করে নয়। বের হতে হবে ধীরে ধীরে। নির্দিষ্ট কিছু নিয়ম মানতে পারেন।

ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন
বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে মনে ভয় রাখবেন না। মানসিকভাবে ভয় পেলে সমস্যা গুরুতর হতে পারে। আত্মবিশ্বাস ধরে রেখে সঙ্গীর চোখে চোখ রেখে কথা বলুন। আপনার সমস্যাগুলো খুলে বলুন। সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকলে সঙ্গী নিজেকে পরিবর্তন করবেন। ভুল বুঝতে চেষ্টা করবেন। তাই ভয় না পেয়ে কথা বলুন।

‘থাকবেন না’ জানান
কোনো কৌশল কিংবা ছলের আশ্রয় না নিয়ে তাকে স্পষ্ট জানান আপনি তার সঙ্গে থাকতে চান না। কেন থাকতে চাইছেন না, কী কী সমস্যা চোখে পড়েছে সব খুলে বলুন। নয়তো সম্পর্কের জটিলতা দীর্ঘস্থায়ী হবে।

ভুল ধরিয়ে দিন
অনেক সময় সঙ্গী নিজে যা করছেন তা তার কাছে ঠিক মনে হয়। তিনি যে ভুল করছেন, সেটি বুঝতে পারেন না। তাই তাকে তার ভুল ধরিয়ে দিন। যদি তিনি ভুল বুঝে নিজেকে পরিবর্তন করে তবে সম্পর্ক এগিয়ে নিতে পারেন। কিন্তু তিনি যদি ভুল অস্বীকার করেন, তবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

কথা বলা বন্ধ করুন
অনেক বোঝানোর পরও সঙ্গী যদি নিজের মতো চলতে থাকেন, তবে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিন। কথা বলা বন্ধ করলে অভ্যাসে অনেকটা পরিবর্তন আসবে। আপনি ধীরে ধীরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন।

বন্ধুদের সাহায্য নিন
সম্পর্ক থেকে বের হওয়া খুব সহজ নয়। এই সময়টায় মন খুব ভঙ্গুর হয়ে থাকে। এমন পরিস্থিতিতে মানসিক সাপোর্টের জন্য প্রিয় বন্ধুর সাহায্য নিন। তাকে পুরো ব্যাপারটি খুলে বলুন। বিচ্ছেদের পরবর্তী সময়ের একাকীত্ব দূর করতে বন্ধু ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটান।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম