শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রুক-বেথেলের ফিফটিতে ইংল্যান্ডের ১৮৪

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রুক-বেথেলের ফিফটিতে ইংল্যান্ডের ১৮৪

নেপালের বিপক্ষে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুকের জোড়া ফিফটির পর শেষ দিকে উইল জ্যাকসের টর্নেডো ইনিংসে এই লড়াকু পুঁজি পায় ইংলিশরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না ইংল্যান্ডের। দলীয় ৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট (১)। শুরুতে উইকেট হারালেও জস বাটলার ও তিনে নামা তরুণ জ্যাকব বেথেল পাল্টা আক্রমণ শুরু করেন। বাটলার ১৭ বলে ২৬ রান করে ফিরলে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৫৭ রান তোলে ইংল্যান্ড। চারে নামা টম ব্যান্টন (২) ব্যর্থ হলেও এরপর দলের হাল ধরেন বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুক। দুজনেই ফিফটি তুলে নেন। বেথেল ৩৫ বলে ৫৫ এবং ব্রুক ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলে বিদায় নেন।

স্যাম কারান ৮ বলে ২ রান করে আউট হলেও শেষ দিকে নেপালি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান উইল জ্যাকস। তার ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৩ ওভারেই ৪৫ রান তোলে ইংল্যান্ড। জ্যাকস মাত্র ১৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৯ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা।

নেপালের বোলারদের মধ্যে দীপেন্দ্র সিং আইরে ও নন্দন যাদব ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া সন্দীপ লামিচানে ও শের মাল্লা ১টি করে উইকেট পান। জয়ের জন্য নেপালকে করতে হবে ১৮৫ রান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম