শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশহীন ইডেনে হাহাকার, ফাঁকা গ্যালারিতে স্কটল্যান্ড-উইন্ডিজ লড়াই

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশহীন ইডেনে হাহাকার, ফাঁকা গ্যালারিতে স্কটল্যান্ড-উইন্ডিজ লড়াই

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই চেনা ইডেন যেন পুরোপুরি অচেনা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সরে দাঁড়ানোয় কলকাতায় এই টুর্নামেন্টের জৌলুস কমেছে অনেকটাই। শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচের ফাঁকা গ্যালারিই তার বড় প্রমাণ।

বিশ্বকাপের ম্যাচ, অথচ স্টেডিয়ামের সিংহভাগ আসনই ফাঁকা। টিকিট বিক্রিতে আগেই ধস নেমেছিল, ম্যাচ শুরুর পর দেখা গেল গ্যালারি খাঁ খাঁ করছে। স্থানীয় দর্শকদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই এই ম্যাচ নিয়ে। বাংলাদেশ থাকলে যেখানে জনসমুদ্রের গর্জন শোনা যেত, সেখানে আজ ইডেনে কেবলই হাহাকার।

এমন পরিবেশেই সম্পন্ন হয়েছে টস। টস ভাগ্য অবশ্য স্কটল্যান্ডের পক্ষে। কলকাতার ঐতিহাসিক এই ভেন্যুতে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন।

‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গা নেওয়া স্কটল্যান্ড নিজেদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আজ। ম্যাচ শুরুর আগে স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশের প্রতি সহানুভূতি জানালেও নিজেদের যোগ্যতাই তুলে ধরলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি খুবই সমব্যথী। তবে আমরা বিশ্বাস করি, আমাদের এখানে আগে থেকেই থাকা উচিত ছিল। আমরা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখি।’

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম