শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রংকসে এসেন্ড এবিএ ও চিশতি সিপিএ অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকসে এসেন্ড এবিএ ও চিশতি সিপিএ অফিস উদ্বোধন

ব্রংকসে উদ্বোধন হলো এসেন্ড এবিএ থেরাপী সেন্টার ও চিশতি সিপিএ অফিস। গত রোববার ১৮ জানুয়ারি পার্কচেষ্টারের ম্যাকগ্রো এভিনিউয়ে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ চিশতি সিপিএ বলেন, আমাদের হেড অফিস জ্যাকসন হাইটসে। কিন্তু সেখানে কার পার্কিং ও যানজট সমস্যা প্রকট। আমাদের অনেক কাষ্টমার ব্রংকসে বাস করেন। তাদের টোল দিয়ে কুইন্সে যেতে হয়। এসব কথা বিবেচনা করে ব্রংকসে বাংলাদেশিদের হাব পার্কচেষ্টারে এসেন্ড এবিএ থেরাপী সেন্টার ও চিশতি সিপিএ অফিসের শাখা চালু করলাম। এখানে ট্যাক্স ফাইলিং সুবিধা ছাড়াও এসেন্ড এবিএ থেরাপীর সেন্টার থাকছে। ব্রংকসে বিশাল বাংলাদেশি কমিউনিটির সেবা দেবার জন্যই আমার এ সিদ্ধান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ব্রংকসে আগমন উপলক্ষ্যে স্থানীয় কমিউনিটি লিডার এম এন মজুমদার, সিপিএ জাকির চৌধুরী ও জগলুল চৌধুরী ফুল দিয়ে স্বাগত জানান মোহাম্মদ চিশতিকে।এ সময়য় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনুদ্দিন পিন্টু, কাজি হাসান, জয় চৌধুরী,তরিকুল ইসলাম মিঠু, তুষার পিক ও এম এ মামুন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম