শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

নিশ্চয় খেয়াল করেছেন, চামড়ার জুতা তুলে রাখলে দ্রুত ফেটে যায়। কখনো কখনো জুতা বেশি শক্ত ও নিষ্প্রাণ হয়ে যায়। কারণ চামড়া একটি প্রাকৃতিক উপাদান। নিয়মিত যত্ন না নিলে এর স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়। এ কারণে সহজেই চামড়ার জুতায় ফাটল ধরার মতো সমস্যা দেখা দেয়।

যে কারণে চামড়ার জুতা ফেটে যায়
চামড়ায় প্রাকৃতিক তেল থাকে। এ তেল জুতার নমনীয়তা বজায় রাখে। দীর্ঘদিন ব্যবহার না করলে ও হাওয়া-বাতাস না পেলে এই তেল শুকিয়ে যেতে শুরু করে। আবার অতিরিক্ত শুষ্ক বা খুব আর্দ্র পরিবেশেও চামড়া ক্ষতিগ্রস্ত হয়। ধুলাবালি জমে থাকলেও চামড়ার ওপরের স্তর দুর্বল হয়ে পড়ে। ফলে সহজেই ফাটল ধরে।

চামড়ার জুতার যত্ন

পরিষ্কার করে রাখুন
চামড়ার জুতা তুলে রাখার আগে অবশ্যই পরিষ্কার করুন। নরম কাপড় দিয়ে ধুলা মুছে নিন। প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন। তবে পরে অবশ্যই শুকিয়ে নেবেন। ভেজা অবস্থায় কখনও জুতা তুলে রাখবেন না।

নিয়মিত কন্ডিশনিং জরুরি
মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার বা ভালো মানের শু-পলিশ ব্যবহার করুন। এতে চামড়ার হারানো তেল ফিরে আসে এবং ফেটে যাওয়ার ঝুঁকি কমে।

সঠিকভাবে সংরক্ষণ করুন
চামড়ার জুতা প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখবেন না। এতে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। বরং তুলা বা কাপড়ের শু-বাগ ব্যবহার করুন। সম্ভব হলে জুতার ভিতরে শু-ট্রি বা কাগজ ভরে রাখুন। এতে আকার ঠিক থাকবে।

আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন
খুব স্যাঁতসেঁতে জায়গায় জুতা রাখলে ছত্রাক পড়তে পারে। আবার খুব শুকনো জায়গায় রাখলে চামড়া ফেটে যায়। তাই আলমারি বা শেলফে জুতো রাখার সময় মাঝে মাঝে সিলিকা জেল বা নিমপাতা রাখুন।

মাঝেমধ্যে রোদে রাখুন
দীর্ঘদিন না পরলেও মাসে একবার জুতা বের করে রোদে রাখুন। তবে কড়া রোদে নয়। এতে চামড়া শক্ত হয়ে যেতে পারে। আলো বাতাসের চলাচল আছে এমন জায়গায় কিছুক্ষণ রাখুন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম