শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৃষ্টি আইনে ভারতের কাছে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টি আইনে ভারতের কাছে হারল বাংলাদেশ

আল ফাহাদের ৫ উইকেট এবং আজিজুল হাকিম তামিমের ফিফটির পরও হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির বাগড়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) মেথডে ভারতের কাছে ১৮ রানে হেরেছে যুবা টাইগাররা।

শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে আগে বল করতে নেমে ফাহাদের তোপে পড়ে ভারত। তবে বৈভব সূর্যবংশী (৭২) ও অভিজ্ঞান কুন্ডুর (৮০) ব্যাটে চড়ে ২৩৮ রানের পুঁজি পায় তারা। বাংলাদেশের হয়ে ফাহাদ একাই শিকার করেন ৫ উইকেট।

জবাবে ৯০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বৃষ্টি থামলে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ শেষ ১১.৪ ওভারে দরকার পড়ে ৭৫ রান। কঠিন সেই সমীকরণের চাপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

অধিনায়ক তামিম ৫১ ও রিফাত বেগ ৩৭ রান করে প্রতিরোধ গড়লেও দলের হার এড়াতে পারেননি। ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যের ১৮ রান আগেই থামতে হয় বাংলাদেশকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম