শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শীতে নখ ভেঙে যাচ্ছে? যা করবেন

লাইফস্টাইল ডেস্ক   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতে নখ ভেঙে যাচ্ছে? যা করবেন

শীতের প্রভাব নখের ওপরও পড়ে। এসময় নখ শুষ্ক ও দুর্বল হয়ে যায়। মূলত ঠান্ডা ও শুষ্ক বাতাসের কারণে, নখ সহজেই ভাঙতে শুরু করে, আকৃতিও নষ্ট হয়ে যায়। এজন্য সঠিকভাবে যত্ন না নিলে নখ ফ্যাকাসে হয়ে ভেঙে যায়। তাই নখ সুন্দর রাখতে যত্ন নেওয়া প্রয়োজন।

নখ শক্ত ও মজবুত করতে করণীয়

ময়েশ্চারাইজিং গুরুত্বপূর্ণ
শীতকালে নখের শুষ্কতা রোধে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় নখ নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে। এতে নখের আর্দ্রতা বজায় থাকবে এবং ভাঙবে না।

নখ সঠিক আকারে কাটুন
নখ সুন্দর রাখতে, নিয়মিত ফাইল করা জরুরি। তার আগে গোলাকার বা বর্গাকৃতি করে নখ কেটে নিন। এতে নখ সহজে ভাঙবে না এবং দেখতেও সুন্দর লাগবে।

হাইড্রেটেড থাকুন
শীতকালে শরীরে পানির অভাব দেখা দেয়। আর এই শুষ্কতা নখকে দুর্বল করে দিতে পারে। তাই, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না। এতে নখ ভেতর থেকে শক্তিশালী থাকে।

ঘন ঘন হাত ধোবেন না
ঘন ঘন হাত ধোয়ার ফলে নখের আর্দ্রতা হারিয়ে যায়। তাই, হাত ধোয়ার পর প্রতিবার হ্যান্ড ক্রিম বা নখের ক্রিম ব্যবহার করুন। নখের সুস্থতায় বায়োটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। কেননা বায়োটিন নখকে শক্তিশালী করে। এজন্য আপনার খাদ্যতালিকায় ডিম, বাদাম, চিনাবাদাম, দুধ এবং গাজরের মতো জিনিস রাখুন।

নেইলপলিশ ও নেইল হার্ডনার
নখের ভঙুরতা দূর করতে ভালো মানের নেইলপালিশ এবং নেইল হার্ডনার ব্যবহার করুন।

রাতে নখ ম্যাসাজ করুন
ঘুমানোর আগে নখে অলিভ বা বাদাম তেল লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এতে নখ সুস্থ ও সুন্দর থাকবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম