শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রুকলিনে ‘মনি মেডিকেল কেয়ার’র শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রুকলিনে ‘মনি মেডিকেল কেয়ার’র শুভ উদ্বোধন

 

ব্রুকলিনে বাংলাদেশিদের হাব হিসেবে খ্যাত চার্চ—ম্যাকডোনাল্ডের প্রানকেন্দ্র ১১৩ চার্চ এভিউনিউতে শুক্রবার ১২ ডিসেম্বর উদ্বোধন হলো ‘মনি মেডিকেল কেয়ার’। শত শত ব্রুকলিনবাসীর উপস্থিতিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন এই মেডিক্যাল কেয়ারের সিইও ডা.রেজোয়ানা কবির ডিও’র রত্নগভার্ মা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহসিনা কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসের পরিচিত মুখ ও রাজনীতিক ডা. মজিবুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম, নাঈম টুটুল, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, টাইম টিভির সিইও আবু তাহের, এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩৬ এর নির্বাচনে পদপ্রার্থী মেরী জোবায়দা,, ডা. হাসান , বাংলাদেশ সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য হাসান শহীদ সোহরাওয়ার্দী, সালেহ আহমেদ মানিক , নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সৈয়দ আজাদ ও ফরহাদ হোসেন। উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা আনসারুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি মেডিক্যাল কেয়ারের মিডিয়া ও কমিউনিকেশন ডাইরেক্টর সৈয়দ আজাদ ও তামান্না মৌ।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. মজিবুর রহমান বলেন, পেশাদারিত্বের মনোভাব নিয়ে মনি মেডিক্যাল কাজ করবে। বাংলাদেশি কমিউনিটিকে ভালবাসার প্রত্যয় নিয়েই ডা. রিজোয়ানা বাংলাদেশিদের বসতি এলাকায় এই মেডিক্যাল কেয়ার প্রতিষ্ঠা করলেন। তিনি অন্য স্টেট কিংবা অন্য এলাকায় গিয়ে আরও ভালো করতে পারতেন। কিন্তু তিনি তা না করে দেশি ভাইবোনদের সেবায় নিয়োজিত হবার পরিকল্পনা করেছেন।

 

সিইও ডা.রেজোয়ানা কবির ডিও বলেন, ডলার ইনকামের জন্য নয়, সেবার শপথ নিয়ে মনি মেডিক্যাল কেয়ার যাত্রা শুরু হলো। সেবার পরিধিকে আরও বিস্তৃত করতে সকলের সহযোগিতা চাই।
মনি মেডিক্যাল কেয়ার’র চেয়ারম্যান মহসিনা কবির বলেন, আমার ডাক্তার মেয়ে বাংলাদেশি কমিউনিটির সেবায় আপনাদের হাতে তুলে দিলাম। আশা করি, সে তার ত্যাগ ও পরিশ্রম দিয়ে আপনাদের সেবা করবে।
কাজী আজম বলেন, মনি মেক্যিাল কেয়ারের লোকেশন চমৎকার। বাংলাদেশিদের প্রাকেন্দ্রে এটি অবস্থিত। বাস—ট্রেন থেকে নামলেই এই চিকিৎসা সেবার প্রতিষ্ঠান। বাংলাদেশিদের হাঁটা পথে এই মেডিক্যাল কেয়ার অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে।


মিডিয়া ও কমিউনিকেশন ডাইরেক্টর সৈয়দ আজাদ বলেন, অর্থ নয়। সেবার মনোভাব নিয়ে এই মেক্যিাল কেয়ার যাত্রা শুরু করলো। আগামীতে কমিউনিটিতে মনি মেডিক্যাল কেয়ারের আরও শাখা প্রসাড়িত হবে ইনশাল্লাহ। মনি মেডিকেল কেয়ার হবে কমিউনিটির নির্ভরযোগ্য ও সেবা প্রদানের আধুনিক প্রতিষ্ঠান। বাংলাদেশি—আমেরিকান ডা.রেজোয়ানা কবির ডিউ’র পরিচালনায় মনি কেয়ারে শারীরিক চেকআপ, হাইব্লাডপ্রেসার, কোলেস্টোরেল, ডায়াবেটিস, অ্যাজমা, শিশুরোগ, ব্লাড, ইউরিন, প্রেগন্যান্সি টেস্ট ও ভ্যাকসিন প্রদানসহ সব ধরনেরচিকিৎসা সেবা দেয়া হবে। সাথে থাকবে ইয়োগা সুবিধা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম