শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২০২৬ বিশ্বকাপের ড্র শুক্রবার, একনজরে দেখে নিন খুঁটিনাটি

খেলা ডেস্ক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০২৬ বিশ্বকাপের ড্র শুক্রবার, একনজরে দেখে নিন খুঁটিনাটি

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞের দামামা বাজতে শুরু করেছে। ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হবে জমকালো এই ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে এই আয়োজন।

এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। দলগুলোকে ১২টি করে মোট ৪টি পটে ভাগ করা হয়েছে। পট-১ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পট-৪ পর্যন্ত লটারির মাধ্যমে দলগুলোকে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল।

পট-১ (শীর্ষ বাছাই): স্বাগতিক সুবিধা ও ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১২ দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

পট-২: উরুগুয়ে, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, মরক্কো, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার ও দক্ষিণ আফ্রিকা।

পট-৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে-অফ থেকে আসা বাকি ৬টি দল।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে ড্রয়ের ক্ষেত্রে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। ফিফা জানিয়েছে, এই চার দল যদি নিজ নিজ গ্রুপে সেরা হয়, তবে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হতে হবে না।

তিন স্বাগতিক দেশের গ্রুপ আগে থেকেই নির্ধারিত। মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-তে থাকবে। ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না। ইউরোপ থেকে ১৬টি দল থাকায় প্রতি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

বিশ্বকাপের মূলপর্বে ৪২টি দল নিশ্চিত হলেও বাকি ৬টি দলের জন্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। ২২ দলের আন্তঃমহাদেশীয় ও ইউরোপীয় প্লে-অফ শেষে চূড়ান্ত হবে এই ৬টি স্থান।

এদিকা ইরানের বয়কট ড্র অনুষ্ঠানের আগেই রাজনীতির উত্তাপ ছড়িয়েছে। যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভিসা জটিলতায় তাদের কর্মকর্তারা বাধার মুখে পড়েছেন। উল্লেখ্য, গত জুনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে ইরানও রয়েছে।

ফুটবলপ্রেমীরা ফিফা ডটকমএবং ফিফার অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম