শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ দলে শামীম

খেলা ডেস্ক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ দলে শামীম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ দলে ডাক পেলেন শামীম হোসেন পাটোয়ারী। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শামীমের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের শুরুতে শামীমকে ছাড়াই দল ঘোষণা করেছিল বিসিবির নির্বাচক প্যানেল। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই হতাশা জানিয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি অভিযোগ করেছিলেন, তার ও কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনা না করেই শামীমকে বাদ দেওয়া হয়েছে। এর জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, অধিনায়কের মতামত শুনলেও তা মানতে নির্বাচকরা বাধ্য নন। তবে তিনি শেষ ম্যাচে শামীমের অন্তর্ভুক্তির সুযোগের কথাও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই ম্যাচ পর নির্বাচকদের সেই আশ্বাসই বাস্তবায়িত হলো।

শামীমকে যুক্ত করা হলেও আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। ফলে শেষ ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড সদস্য সংখ্যা বেড়েছে।

এদিকে মাঠের লড়াইয়েও চলছে টানটান উত্তেজনা। শনিবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আগামী ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্ট। দুই দলের জন্যই এই ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

৩য় টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারী।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম