শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুই টেক্টরকে ফিরিয়ে লাগাম টানলেন মেহেদী

খেলা ডেস্ক   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই টেক্টরকে ফিরিয়ে লাগাম টানলেন মেহেদী

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে আয়ারল্যান্ড। ৫৭ রানের ওপেনিং জুটি পায় তারা। পরে টিম টেক্টর ও হ্যারি টেক্টর ঝড়ো ব্যাটিং করতে থাকেন। তাদের ফিরিয়ে রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ড ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন লরকান টাকার ও জর্জ ডকরেল। টিম টেক্টর ২৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৮ রানে আউট হয়েছেন। হ্যারি টেক্টর ১১ রান করে ফিরেছেন। পল স্টার্লিং ১৪ বলে তিন চার ও দুই ছক্কায় ২৯ রান করে আউট হয়েছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। জাকের আলী, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সোহান, সাইফউদ্দিন ও শেখ মাহেদী।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজ, জস লিটিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম