শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত ১৩ মাস ধরে দূরে আছেন সাকিব আল হাসান। তাতেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিবের ব্যস্ততা একটুও কমেনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো এই তারকা অলরাউন্ডার এবার পেলেন নতুন দায়িত্ব। আসন্ন আবুধাবি টি-টেন লিগে নবাগত দল ‘রয়্যাল চ্যাম্পস’-এর অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাকিবের।

শনিবার রয়্যাল চ্যাম্পস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের এক ভিডিওবার্তায় সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়। ফ্র্যাঞ্চাইজিটি লেখে, ‘অপেক্ষার অবসান। অবশেষে রাজাকে খুঁজে পাওয়া গেল। সাকিব আল হাসান রয়্যালসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও এখন রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।’

সাকিব এর আগে ২০২৪ সালে বাংলা টাইগার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন। নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই।’

দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ। তিনি বলেন, ‘টি-টেনের দ্রুতগতির খেলায় মানিয়ে নিতে সক্ষম এমন একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।’

আগামী ১৮ নভেম্বর টি-টেন লিগের নতুন মৌসুম শুরু হবে। সাকিবের দল রয়্যাল চ্যাম্পস তাদের প্রথম ম্যাচ খেলবে। পরদিন ১৯ নভেম্বর, ভিস্তা রাইডার্সের বিপক্ষে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম