শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুটবলকেই অগ্রাধিকার উপদেষ্টার, ভেন্যু সংকটে এশিয়ান আর্চারি

খেলা ডেস্ক   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটবলকেই অগ্রাধিকার উপদেষ্টার, ভেন্যু সংকটে এশিয়ান আর্চারি

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ভেন্যু নিয়ে জাতীয় স্টেডিয়ামে তীব্র জটিলতা দেখা দিয়েছে। ৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ঐ সময়ের মধ্যে আবার ১৩ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান এরপর ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ রয়েছে। দু’টোর ভেন্যুই জাতীয় স্টেডিয়ামে হওয়ায় এ নিয়ে সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুটবলকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। শনিবার এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ খেলেছেন কূটনীতিকদের বিপক্ষে। ম্যাচ শেষে আসিফ মাহমুদ বলেন, ‘ফুটবলের প্রতি প্রয়োরিটি রয়েছে। ভারত ও আফগানিস্তানের সাথে খুব কাছাকাছি সময়ে ম্যাচ আছে। সেই কারণে আমরা দুঃখজনকভাবে এখানে আর্চারি করতে পারছি না। আর্চারি অন্য কোনো জায়গায় হবে।’ তিনি বিকল্প হিসেবে কমলাপুর বা আর্মি স্টেডিয়ামের কথা জানান।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় বিশটির বেশি দেশ আসবে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা মিলিয়ে সংখ্যা চারশ’র বেশি। এমন আয়োজন জাতীয় স্টেডিয়ামে করাই সবচেয়ে বেশি প্রাণবন্ত হবে। ফুটবলের জন্য সেটা সরলে কেমন হবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখানে হলে বেস্ট হতো। এখানে পারছি না ফুটবলের জন্য, এখন ফুটবলের প্রতি প্রয়োরিটি রয়েছে। ভারত ও গ্রানাডার (আফগানিস্তান) সাথে খুব কাছাকাছি সময়ে। সেই কারণে আমরা দুঃখজনকভাবে পারছি না এখানে করতে। সুবিধাজনক ও বেস্ট পসিবল প্লেসই আর্চারি আয়োজন করব।’

উপদেষ্টার এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে আর্চারি ফেডারেশন। তারা জানিয়েছে, কমলাপুর স্টেডিয়াম এমন বড় আসরের উপযোগী নয় এবং এত মাস আগে বরাদ্দ পাওয়ার পরও শেষ মুহূর্তে ভেন্যু বদলানো কঠিন।

আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল এই সিদ্ধান্তকে ‘দেশের ইমেজ সংকট’ হিসেবে উল্লেখ করেছেন, কারণ বাংলাদেশ চীনের মতো দেশকে হারিয়ে এই টুর্নামেন্টের স্বাগতিক স্বত্ব অর্জন করেছে। তিনি একটি আপস প্রস্তাব দিয়ে বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ও উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ, অন্তত ১২ নভেম্বর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেন আমরা জাতীয় স্টেডিয়ামে খেলতে পারি। ১২ নভেম্বর সন্ধ্যা ছয়টার পর এখানে আর্চারির একটি বোর্ডও থাকবে না। ১৩-১৪ দুই দিন আমরা অন্যত্র খেললাম সেটা সমস্যা হবে না। একেবারে ভেন্যু বদল হলে সেটা বাংলাদেশের জন্য খানিকটা ইমেজ সংকটের।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম