শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লিগে খেলার সিদ্ধান্ত নিতে ক্লাব কর্মকর্তাদের সভা কাল

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিগে খেলার সিদ্ধান্ত নিতে ক্লাব কর্মকর্তাদের সভা কাল

ঢাকার ক্রিকেট লিগে খেলার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে ৪৮টি ক্লাব। তামিম ইকবালের আহ্বানে লিগ বয়কটের দাবিতে একাট্টা হওয়া ক্লাব কর্মকর্তারা আগামীকাল (মঙ্গলবার) সভা ডেকেছেন নিজেরা আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে ক্লাব ক্যাটাগরি থেকে লুতফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ, ঢাকা বিভাগ থেকে ফুয়াদ রেদোয়ান নির্বাচন বয়কট করেন। বিদ্রোহী সংগঠকরা পরে নির্বাচন পুনঃতপসিল অথবা অ্যাডহক কমিটি গঠনের দাবি জানায়।

ক্লাবের এই আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে লিগ শুরু করতে পারেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। ক্লাবগুলো রাজি হলে শিগগিরই লিগ শুরু হতে পারে বলে আশা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।

ক্লাবগুলোকে খেলায় ফেরাতে তামিম ইকবালের সহযোগিতা নিচ্ছেন তিনি। রোববার ঢাকার একটি হোটেলে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কোয়াব নেতাদের সভা হয়েছে। সেখানে ক্রিকেটারদের পক্ষে কথা বলেছেন তামিম। তিনি নিজেও একজন ক্লাব সংগঠক।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম