শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আফগানিস্তানের ঘটনায় আইসিসির মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান

খেলা ডেস্ক   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানের ঘটনায় আইসিসির মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক বিবৃতিকে ‘নির্বাচিত, পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক’ বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সতর্ক করে বলেছেন, এমন বিবৃতি খেলাকে রাজনৈতিক করে তুলতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট প্রশাসনে আস্থা নষ্ট করতে পারে।

সম্প্রতি আইসিসি এক বিবৃতিতে দাবি করে, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই বিবৃতির জেরে রোববার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তথ্যমন্ত্রী তারার বলেন, ‘সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী হিসেবে পাকিস্তান আইসিসির এই পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।’

তিনি আরও অভিযোগ করেন, আইসিসি কোনো স্বাধীন প্রমাণ ছাড়াই একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরেছে। যা সংস্থাটির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। তারারের দাবি, আইসিসির বিবৃতির পরপরই সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) একই ধরনের মন্তব্য একটি ‘পরিকল্পিত পাকিস্তানবিরোধী বক্তব্যের’ অংশ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, খেলাধুলায় রাজনীতি মেশানো উচিত নয় এবং আইসিসির বর্তমান নেতৃত্বের ভারতীয় পরিচয় সংস্থাটির সিদ্ধান্তে প্রভাব ফেলা উচিত নয়। তিনি আইসিসিকে তার নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনরুদ্ধারের আহ্বান জানান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম