শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছড়ানো ছিটানো দর্শকে গ্যালারি যেন পার্ক

খেলা ডেস্ক   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছড়ানো ছিটানো দর্শকে গ্যালারি যেন পার্ক

রাজধানীর পার্কগুলো যতক্ষণ খোলা ততক্ষণই ব্যস্ত থাকে। অল্প জায়গায় সবাই যার যার মতো অড্ডা দিতেও অভ্যস্ত হয়ে গেছে। পার্কে ঢুকলে হয়তো দেখা যাবে- হাততালি বাজিয়ে ক’জন বন্ধু মিলে গলা ছেড়ে কোন গানে সুর মেলাচ্ছে। পাশেই হয়তো খুব ছোট বিষয়ে অট্টহাসির বাজার বসিয়েছে অন্য ক’জন। অদূরেই এক যুগল হয়তো সেসবে কান কিংবা চোখ না দিয়ে মৃদু কণ্ঠে কথোপকথনে মগ্ন হয়েছে।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে শুরুর দিককার গ্যালারির অবস্থা ছিল নগরীর কোন পার্কের মতোই। দুই-চার-পাঁচজনের ছোট ছোট দলে ভাগ হয়ে গ্যালারির এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন তারা। যেন পার্কের শিষ্ঠাচারের মতোই একবারে গা ঘেষে, একই বেঞ্চে বসা নিষেধ।

তখন অবশ্য গ্যালারি জুড়ে ভরদুপুরের রোদের দাপট। বাংলাদেশের ইনিংসের ২০ ওভার ব্যাটিং হয়ে গেছে। তবু ইস্টার্ন গ্যালারির টিকিট কাটা ক’জনকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ছাউনি না থাকায় গ্যালারিতে ঢুকতে সময় নিচ্ছে তারা। অনলাইনে টিকিট না পেয়ে এবং টিকিট বুথ না পেয়ে কেউ কেউ টিকিট কালোবাজারির সঙ্গে দেন-দরবারও করছে।

রোদের তেজ কমতে কমতে ৩০০ টাকার ইস্টার্ন গ্যালারি তবু কিছুটা ভরে যায়। তবে গ্যালারির অধিকাংশ জায়গাই ছিল ফাঁকা। হয়তো সৌজন্য টিকিটের সুবাদে আর অবসর কাটাতে গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু দর্শক ছিলেন। এর বাইরে ক্লাব হাউজের উত্তর ও দক্ষিণ অংশ, ইন্টারন্যাশনাল লাউঞ্জ আর আবু সাঈদ স্ট্যান্ডের অধিকংশ সিটই ফাঁকা ছিল।

অথচ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানেই দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গ্যালারিতে ঢুকতে লম্বা লাইন পড়ে যায়। টিকিটের বুথে থাকে লাইন। এর আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জেতা ওই সিরিজে গ্যালারি ছিল ভরা।

গ্যালারিতে পাকিস্তানের জনপ্রিয় দর্শক ‘চাচা ই-পাকিস্তান’ খ্যাত জলিল চাচাকে নিয়েও দর্শকরা মেতেছিল। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো দর্শক হওয়ারই কথা ছিল। কারণ এদেশে কিছু ক্রিকেট ভক্ত ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে ভালোবাসেন।

সিরিজের প্রথম ম্যাচে তেমনি দর্শক টানতে না পারার কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারা। টি-২০ সিরিজে বাংলাদেশ জিতলেও ওয়ানডে’তে ভরাডুবি হয়েছে। আবু ধাবিতে অনুষ্ঠিত তিন ম্যাচের কোনটিতেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। কোনটিতে একশ’ রানের পরে কোনটিতে অলআউট হয়েছে একশ’র আগে। যার নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম