শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

খেলা ডেস্ক   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে দেশটির রাজধানী কাঠমান্ডুতে জেন–জিদের বিক্ষোভে সহিংসতায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই বিক্ষোভের মধ্যে বর্তমানে দেশটির রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিক্ষোভের কারণে আজ সোমবার নির্ধারিত সময়ের অনুশীলন বাতিল করেছে টিম ম্যানেজম্যান্ট। আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আপাতত টিম হোটেলেই আছেন জামাল ভূঁইয়া–তপু বর্মণরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম