শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মন্ত্রীর দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মন্ত্রীর দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

বিপিএল চলাকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব রিয়াজ। অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব বুঝে নিতে সময়মতো দেশে ফিরতে হত তারকা পেসারকে। তার অংশ হিসেবে খুলনা টাইগার্স ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ওয়াহাব রিয়াজ। দেশে ফেরার বিষয়টি এক টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেন ওয়াহাব।

দেশে ফেরার আগে বিপিএলের দল খুলনা টাইগার্সকে শুভকামনা জানান তিনি। এছাড়া দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ দেন এই পাকিস্তানি পেসার। টুইট বার্তায় উল্লেখ করেন, দলটিতে থাকা পাকিস্তানি সতীর্থ আজম খানকে মিস করবেন।

বিপিএলে দারুণ ছন্দে ছিলেন দীর্ঘ দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ওয়াহাব রিয়াজ। সাত ম্যাচে ৬.৯০ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার শীর্ষে আছে তার নাম।

দলটিতে তার বদলি কে হবেন, তা এখনও জানা যায়নি। বিপিএলের এবারের আসরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। দলকে জেতাতে না পারলেও ওয়াহাব রিয়াজ বল হাতে ছিলেন উজ্জ্বল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম