শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটে ডাচ ক্রিকেটাররা, দলে এনেছে তিন পরিবর্তন

খেলা ডেস্ক   |   বুধবার, ২৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ডাচ ক্রিকেটাররা, দলে এনেছে তিন পরিবর্তন

সিলেটে বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নেদারল্যান্ডস। ওই সিরিজ খেলতে বুধবার সিলেটে পৌঁছেছেন তারা। ম্যাচ তিনটি যথাক্রমে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় শুরু হবে।

বাংলাদেশে আসার আগে পূর্বঘোষিত দলে তিন পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। ওই তিন ক্রিকেটার হলেন- সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাত, সেদরিক ডি ল্যাং।

এর মধ্যে জুলফিকার ছয় বছর পরে জাতীয় দলে ফিরেছেন। ব্রাতকে নেওয়া হয়েছে চার বছর পরে। ১৭ বছর বয়সী ডি ল্যাং প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

এর আগে ডাচ দলে ডাক পাওয়া রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন ইনজুরিতে পড়েছেন। ব্যক্তিগত কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শাকিব জুলফিকার।

দলে পরিবর্তন নিয়ে ডাচ অধিনায়ক এডওয়ার্ড স্কট বলেন, ‘দলে তরুণ কেউ সুযোগ পাওয়া সবসময়ই উচ্ছ্বাসের। সেদরিক দারুণ গ্রীষ্ম কাটিয়েছে। তার সামনে অসাধারণ ক্যারিয়ার অপেক্ষা করছে, আসন্ন সিরিজে সে দলকে কী দিতে পারে তা দেখতে মুখিয়ে আছি।

ব্রাতকে জাতীয় দলে স্বাগতক। তিনি অনেক বছর দলের সঙ্গে ছিলেন না। কিন্তু ঘরোয়া পর্যায়ে ভালো খেলেছেন। গ্রীষ্ম ভালো কেটেছে তারও। দলে তার অভিজ্ঞতা ফিরে পেতে মুখিয়ে আছি। সিকান্দার আগেই দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন। স্লগে তিনি দারুণ কার্যকরী। তাকে দলে ফিরে পেতে তর সইছে না।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম