শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উডের ব্যাটে কৌতূহল

খেলা ডেস্ক   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উডের ব্যাটে কৌতূহল

দ্য প্রোভেলোসিটি ব্যাট (পিভিবি)– বেসবলে খুব পরিচিত নাম। বলের পেটে সজোরে আঘাত করার কৌশল শেখানো হয় বিশেষ ধরনের এ ব্যাট দিয়ে। টি২০ ক্রিকেটে ব্যাটারদের পাওয়ার হিটিং শেখাতে ক্রিকেট কোচরা বর্তমানে প্রোভেলোসিটি ব্যাট ব্যবহার করেন। বাংলাদেশ ক্রিকেট দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসে লিটন কুমার দাসরা পাওয়ার হিটিংয়ের কৌশল শিখছেন এই বিশেষ ব্যাটের কৌশল কাজে লাগিয়ে। এ ব্যাট ক্রিকেটারদের কাছে নতুন না হলেও শেখার কৌশলটা নতুন।

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার উডের প্রথম দিনের ক্লাসে শেখেন পাওয়ার হিটিং কৌশল। তিনি প্রোভেলোসিটি ব্যাট ব্যবহার করে শেখার ব্যাপার নিয়ে বলেন, ‘এই ব্যাট হিটিং গতি প্রকাশ করে। ধরেন শুধু হাতের শক্তি দিয়ে ব্যাট করলে ফোর্স কম হবে। একবার সাউন্ড করলে কোচ বুঝতে পারেন পুরো শরীর ব্যবহার করা হয়নি। শুধু হাতের শক্তি দিয়ে শট খেলেছেন। একজন ব্যাটার এই ব্যাট দিয়ে কয়েকবার অনুশীলন করলেই বুঝতে পারবে কোন উচ্চতা থেকে ব্যাট নামালে এবং ফলো থ্রু হলে ফোর্স ভালো হবে। এই কৌশল মাথায় রেখে ক্রিকেট ব্যাট দিয়ে প্র্যাকটিস করতে হবে।’

জুলিয়ান পাওয়ার হিটিং স্টাইল বা কৌশল শেখালেও ম্যাচে প্রয়োগের করার আগে লম্বা অনুশীলনের প্রয়োজন হবে বলে মনে করেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, ‘সব কোচের শেখানোর কিছু ভিন্নতা থাকে। উড পাওয়ার হিটিং শেখাতে প্রোভেলোসিটি ব্যাট ব্যবহার করছেন। কারণ হলো ব্যাটার শরীরের ভারসাম্য কাজে লাগাচ্ছে কিনা। মূলত ব্যাট সুইং শেখার জন্য এটি ব্যবহার করা হয়। একবার রপ্ত হয়ে গেলে ব্যাটার বুঝতে পারবে কীভাবে ব্যাটের পজিশন ঠিক রাখতে হবে।’

জুলিয়ানের ক্লাসে ক্যাম্পের সব ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না। গ্রুপে ভাগ হয়ে প্রোভেলোসিটি ব্যাটে সুইং শিখছেন তারা। সৌম্য জানান, দুই থেকে তিনটি ক্লাস করলে অভ্যস্ত হবেন। সুইং এবং ফলো কাজে লাগাতে পারবেন তারা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম